পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ বাধ্যতামূলক: দেশজুড়ে স্কুল-কলেজে ৫ দফা নির্দেশনা

ঈদুল ফিতরের ছুটির পর প্রতিষ্ঠান খোলার আগেই পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ

by ABDUR RAHMAN

সারা দেশে শহর ও গ্রামাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়-এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরীর স্বাক্ষর রয়েছে।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠিত কমিটির কার্যপরিধি অনুযায়ী ঈদুল ফিতর ২০২৬-এর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে এবং বছরজুড়ে এ কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি অত্যন্ত জরুরি। এ অবস্থায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচটি নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনাগুলো হলো—

১. ঈদের ছুটি শেষে প্রতিষ্ঠান খোলার আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা,

২. প্রতিদিন নিয়মিত তদারকি জোরদার করা,

৩. প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান চালানো,

৪. বৃক্ষরোপণ ও বাগান পরিচর্যা নিশ্চিত করা

৫. শিক্ষার্থীদের এ বিষয়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করা।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ