ঘরের শত্রু বিভীষণ -২, ছদ্মবেশী ‘এজেন্ট’দের বিষয়ে নতুন সতর্কবার্তা দিলেন মাওলানা মা-মু-নু-ল হক

আলোচিত ফেসবুক পোস্টের পর ব্যাখ্যা—টার্গেট কোনো ব্যক্তি নয়, বরং একটি বিপজ্জনক প্রবণতা

by Master Fatih
অনলাইন ডেস্ক : হুদহুদ নিউজ
সম্প্রতি “ঘরের শত্রু বিভীষণ” শিরোনামে একটি আলোচিত ফেসবুক পোস্ট ঘিরে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। পোস্টটির লেখক এবার তার বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরে জানিয়েছেন, তার মূল উদ্দেশ্য ছিল নির্দিষ্ট কোনো ব্যক্তিকে লক্ষ্যবস্তু করা নয়; বরং একটি বিপজ্জনক প্রবণতা সম্পর্কে সংশ্লিষ্ট মহলকে সতর্ক করা।
তিনি বলেন, পূর্বের পোস্টে একটি দৃষ্টান্ত উল্লেখ করা হলেও অনেকে সেই দৃষ্টান্তের প্রকৃত উদ্দেশ্য অনুধাবন না করে ব্যক্তি-পরিচয় নিয়ে অনুমাননির্ভর আলোচনা করেছেন। এমনকি, বর্ণিত বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যহীন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ও আলেম ব্যক্তিদের নামও অনেকে উল্লেখ করেছেন, যা দুঃখজনক ও উদ্বেগজনক।
লেখকের ভাষ্য অনুযায়ী, আলোচ্য ব্যক্তি কোনো উচ্চ পর্যায়ের দায়িত্বশীল বা শীর্ষ আলেম নন—এ বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকার পরও বিভ্রান্তিকর ব্যাখ্যা সামনে এসেছে। তবে তিনি সন্তোষ প্রকাশ করেন এই কারণে যে, তার মূল বার্তাটি গুরুত্বপূর্ণ মহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
বিবৃতিতে তিনি আরও বলেন, সমাজ ও দ্বীনি অঙ্গনে এমন কিছু ব্যক্তি সক্রিয় রয়েছে, যারা ছদ্মবেশে ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। বিশেষ করে, যারা প্রতিনিধিত্বশীল পর্যায়ে দায়িত্বশীল নন, অথচ সরকারি বা দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছেন—তাদের কার্যক্রম সন্দেহের উদ্রেক করে।
তিনি ইসলামী সূত্র থেকে উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেন, মানুষের মধ্যে বক্তাদের তিনটি শ্রেণীর কথা বলা হয়েছে—দায়িত্বপ্রাপ্ত, আত্মপ্রদর্শনকারী এবং অহংকারী। এই আলোকে তিনি বলেন, আলেম সমাজের মধ্যেও যারা সরকার বা বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ রাখেন, তাদের ক্ষেত্রেও তিনটি শ্রেণী হতে পারে—
১. প্রতিনিধিত্বশীলভাবে নিযুক্ত ব্যক্তি,
২. সরকার সংশ্লিষ্ট ব্যক্তি,
৩. অথবা স্বার্থান্বেষী এজেন্ট।
তার দাবি, তৃতীয় শ্রেণীর ব্যক্তিরাই সবচেয়ে বেশি ক্ষতিকর, যারা স্বল্প স্বার্থে দ্বীন, ঈমান এবং সামষ্টিক স্বার্থ বিসর্জন দিতে পারে। এ ধরনের ব্যক্তিদের মাধ্যমে বহিরাগত শক্তি নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নের সুযোগ পায়।
লেখক সংশ্লিষ্ট আলেম সমাজ ও দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের গোপন তৎপরতা সম্পর্কে সচেতন থাকা জরুরি এবং যথাযথ যাচাই-বাছাই ছাড়া কাউকে বিশ্বাস না করার বিষয়ে সতর্ক থাকতে হবে।
banner

এ জাতীয় আরো সংবাদ