মেহেরপুরে তেল নেওয়া নিয়ে সংঘর্ষ, গণপিটুনিতে আহত বিএনপি নেতা বুলবুল

গাংনীর ফিলিং স্টেশনে কথাকাটাকাটি থেকে হামলা; তদন্তে নেমেছে পুলিশ

by ABDUR RAHMAN

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি ফিলিং স্টেশনে তেল নেওয়া নিয়ে কথাকাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আব্দুল ওহাব বুলবুল নামে এক বিএনপি নেতা গণপিটুনির শিকার হয়ে আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার গোপালনগর গ্রামের রূপক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহত আব্দুল ওহাব বুলবুল গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মোটরসাইকেলে জ্বালানি নিতে গেলে ফিলিং স্টেশনের কর্মচারী ও স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং কয়েকজন মিলে তাকে মারধর করে।

ঘটনার সময় সেখানে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন না। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ