মধ্যপ্রাচ্যে গত সপ্তাহ থেকে চলমান সংঘাতে ইসরাইলে চালানো ইরানের হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ১ হাজার ৯২৯ জন আহত হয়েছে। এ তথ্য জানিয়েছে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানের হামলায় আরও ১৫৭ জন আহত হয়েছে। বর্তমানে আহতদের মধ্যে প্রায় ১১২ জন হাসপাতালে চিকিৎসাধীন, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরাইলিদের সতর্কতার সঙ্গে বোম্ব শেল্টারগুলোতে যাওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে ইসরাইলি প্রতিরক্ষাবাহিনী টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি।
আবুআ/

