ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু–এর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সঙ্গে ইসরাইলি বিমানবাহিনী প্রধানের সদর দপ্তরকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
সোমবার (২ মার্চ) আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা ফারস নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দেশটির বিমানবাহিনীর প্রধানের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
আইআরজিসি তাদের বক্তব্যে উল্লেখ করে, ‘ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমানবাহিনীর কমান্ডারের সদর দপ্তরে’ এই হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে ‘খেইবার’ নামের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
তবে ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
আর/

