মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলায় নিহত ১

by AMIRUL ISLAM

সৌদি আরবের রিয়াদ, কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল-সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর জানিয়েছে, প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। আবুধাবিতে নিহত হয়েছেন একজন।

কাতার, কুয়েত, বাহরাইন ও আবুধাবিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বাহরাইন জানায়, দেশটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের প্রধান কার্যালয়ের একটি কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

বিজ্ঞাপন
banner

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, এই আক্রমণ জাতীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তারা বলছে, ‘এই হামলার প্রতিশোধ নেওয়ার পূর্ণ অধিকার তারা সংরক্ষণ করে।

সূত্র: ফার্স।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ