সত্যের পক্ষে থাকায় হেনস্তা কেন? প্রশ্ন এনসিপির

by FATIH WORK

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়া সাংবাদিকদের বিরুদ্ধে নানা ধরনের হয়রানির অভিযোগ সামনে আসায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম বলেছেন, “সাংবাদিকদের প্রতি কোনো ধরনের হয়রানি বা প্রতিহিংসামূলক আচরণ মেনে নেওয়া হবে না।”

বিজ্ঞাপন
banner

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

মাহাবুব আলম বলেন, “জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়া কোনো অপরাধ নয়, বরং এটি সম্মানের। যারা ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলেছেন, “তারা আমাদের কাছে সম্মানিত। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, সাংবাদিকদের বিরুদ্ধে কোনো হয়রানি বা প্রতিহিংসামূলক আচরণ গ্রহণযোগ্য নয়।”

তিনি সংশ্লিষ্টদের প্রতি সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ