এমপি ও সংস্কার পরিষদ—দুই শপথে এনসিপি

by ABDUR RAHMAN

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত ছয়জন সংসদ সদস্য মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শপথ নেন। প্রথমে তারা জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন। সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

এর আগে এনসিপির একটি সূত্র জানিয়েছিল, দলটির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নাও নিতে পারেন। বিএনপির বিজয়ী সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এনসিপি এ বিষয়ে দ্বিধায় ছিল।

বিজ্ঞাপন
banner

একই কারণে জামায়াতে ইসলামীও সকালে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার ঘোষণা দেয়। তবে পরে দুপুরে তারা জাতীয় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য—দুই পদেই শপথ গ্রহণ করে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ