ভাইয়ের হত্যার বিচার চাই: ভোটকেন্দ্রে বোনের প্রতিবাদ

by ABDUR RAHMAN

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্ল্যাকার্ড হাতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন তার বোন মাসুমা হাদি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঝালকাঠির সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে যান তিনি।

বিজ্ঞাপন
banner

মাসুমার হাতে থাকা প্ল্যাকার্ড চলমান উৎসবমুখর ভোটকেন্দ্রের পরিবেশকে মুহূর্তেই থমথমে করে তোলে। ভোটার ও পথচারীদের মনে করিয়ে দেয় ওসমান হাদির শূন্যতা। সকলে তার বোনের দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

ভোট দেওয়া শেষে মাসুমা হাদি আবেগঘন কণ্ঠে বলেন, “আমার ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আমরা বিচার চাই, ন্যায়বিচার চাই। একজন নাগরিক হিসেবে ভোট দেওয়া আমার অধিকার, আর ভাইয়ের হত্যার বিচার চাওয়া আমার নৈতিক দায়িত্ব।”

স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমান হাদীর হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের হলেও এখন পর্যন্ত হত্যাকারীকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। দীর্ঘসূত্রতায় হতাশ পরিবার ও স্বজনরা দ্রুত বিচারের দাবি জানিয়ে আসছেন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ