জলকামান ও সাউন্ড গ্রেনেড: ইনকিলাব মঞ্চের একাধিক কর্মী আহত

by ABDUR RAHMAN

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনটির ফেসবুক পেজে এক পোস্টে এমন দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

পোস্টে লেখা হয়, ‘জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।’

এরপর আরেকটি পোস্ট করে ইনকিলাব মঞ্চ। পোস্টে লেখা হয়, ‘আপাতত কোন জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসবো। সেই পর্যন্ত নিরাপদে থাকবার আহবান জানাই।’

এর আগে জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্ন ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বিকেল ৪টার দিকে উত্তেজিত আন্দোলনকারীরা যমুনা অভিমুখে যাত্রা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে পুলিশ লাঠিচার্জ করে, জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের একাধিক কর্মী আহত হয়। আহত হন পুলিশ সদস্যরাও।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ