ধর্ম পালনে মনোযোগী হতে অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া

by AMIRUL ISLAM

দর্শকের কাছে নতুনদের মাঝে প্রিয় এক মুখ নওবা তাহিয়া। দর্শক তার অভিনীত যেকোনো একটি নাটক একবার মন দিয়ে উপভোগ করেছেন, তারাই তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন। দর্শকের কাছে এভাবেই ধীরে ধীরে প্রিয় অভিনেত্রী হয়ে উঠছেন নওবা।

কিন্তু উঠতি এই অভিনেত্রী হঠাৎ করেই ক্যারিয়ারের ইতি টানলেন। ধর্মে ফিরতে অভিনয় জগত ছাড়তে চান তিনি। নিজের সিদ্ধান্তের বিষয় জানিয়েছেন সামাজিকমাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে।

বিজ্ঞাপন
banner

গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে নওবা লেখেন, শোবিজে সুন্দর চারটি বছর কাটানোর পর থামার সিদ্ধান্ত নিয়েছি। এই যাত্রাটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, স্মরণীয় ছিল, আর এর জন্য সবার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।

তিনি আরো লেখেন, এই মুহূর্তে আমি আমার দ্বীন, নিজের ভেতরের শান্তি, শেখা আর আপন মানুষের সান্নিধ্যে স্বস্তি খুঁজে পেয়েছি। শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়নে মনোযোগ দিতে থাকায় জীবনের এই অধ্যায়টি আমার জন্য একেবারেই সঠিক বলে মনে হচ্ছে।

পোস্টে তিনি আরও জানান, এখন থেকে আমার আর কোনো নতুন কাজ আসবে না- নাটক, না টিভিসি, না ওটিটি প্ল্যাটফর্মে। আগে করা কিছু কাজ হয়তো সামনে প্রকাশ পেতে পারে, কিন্তু সেগুলোর সঙ্গে আমি আর যুক্ত থাকব না।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ