পাবনার দুই আসনে নির্বাচন কার্যক্রম স্থগিত করা হয় নি

by ABDUR RAHMAN

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের আদেশে বলা হয়, লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এর ফলে পাবনার এ আসন দুটির ক্ষেত্রে ইসির ৪ সেপ্টেম্বরের গেজেট বহাল হয়ে যায়। অর্থাৎ সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসনের সীমানা বহাল হয়।

তবে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালনা রুহুল আমিন মল্লিক বলেছেন, “পাবনা ১ ও পাবনা ২ আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, এ মর্মে ইসির উদ্ধৃতি দিয়ে যে সংবাদটি প্রচারিত হচ্ছে তা সঠিক নয়। এ বিষয়ে প্রচারিত সংবাদটি বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।”

বিজ্ঞাপন
banner

মুআর/

banner

এ জাতীয় আরো সংবাদ