সংসদ নির্বাচন: প্রার্থিতা পেতে তাসনিম জারার ইসিতে আবেদন

by AMIRUL ISLAM

ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে নির্বাচন কমিশনে (ইসি) গেছেন।

আজ সোমবার (৫ জানুয়ারি) বিকালে ইসিতে যান তিনি। গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

বিজ্ঞাপন
banner

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ সোমবার থেকে আপিল কার্যক্রম শুরু হয়েছে। এর জন্য রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ