বনানীতে পিলখানায় শহীদ সেনাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

by AMIRUL ISLAM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বনানী সামরিক কবরস্থানে ‘পিলখানা ট্রাজেডি’তে শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছেন।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তিনি বনানী কবরস্থানে যান এরপর ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো ও শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। তারপরে শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছেন।

বিজ্ঞাপন
banner

উল্লেখ্য, ২০০৯ সালে ২৫-২৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সরকারের আমলে পিলখানায় শহীদ হন ৫৭ জন সেনা কর্মকর্তা। তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন বীর সেনাকে হারায় বাংলাদেশ।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ