এনসিপির সঙ্গে জামায়াতের আসন সমঝোতার আলোচনা চলছে: জামায়াতে সেক্রেটারি

by AMIRUL ISLAM
এনসিপির সঙ্গে জামায়াতের আসন সমঝোতার আলোচনা চলছে: জামায়াতে সেক্রেটারি

জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির আসন সমঝোতার আলোচনা চলছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিবিসি বাংলাকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন
banner

তবে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনা চললেও এখন পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি।

এর আগে আজ সকাল সাড়ে ৮টার দিকে একই বিষয়ে ফেসবুকে একটি পোস্ট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বিলুপ্ত হওয়া গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। এরপর থেকেই বিষয়টি রাজনৈতিক মহলে আলোচনা হতে থাকে।

পোস্টে তিনি লেখেন, ‘তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামাতের সঙ্গেই সরাসরি জোট বাঁধতেছে। সারাদেশে মানুষের, নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটিকয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে। আর এরইমধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে।’

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ