দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ারে চিকিৎসাধীন মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন। এরপর তিনি সরাসরি ৩০০ ফিটে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এসব তথ্য জানান।
সংবর্ধনা অনুষ্ঠানের কারণে সৃষ্ট অসুবিধার জন্য রাজধানীবাসীর কাছে ক্ষমা চেয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমর্থন করেন না।
তিনি বলেন, জনদুর্ভোগ লাঘবের জন্য রাজধানীর একপাশে ৩০০ ফুট সড়কের সার্ভিস লেনে কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে তিনি ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না। নেতাকর্মীদের কাঞ্চন ব্রিজ ব্যবহার করে যাতায়াতের নির্দেশ দেওয়া হয়েছে।
আবুআ/

