হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের হুমকির জবাবে ইরানের ব্যঙ্গ— ‘চাবি হারিয়ে গেছে’

মার্কিন আলটিমেটামকে কটাক্ষ; সামাজিক মাধ্যমে রসিক পোস্টে তেহরানের প্রতিক্রিয়া

by ABDUR RAHMAN

হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকির জবাবে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটি রসিকতার সুরে বলেছে, গুরুত্বপূর্ণ এই নৌপথের ‘চাবি নাকি হারিয়ে গেছে’।

সোমবার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জিম্বাবুয়েতে অবস্থিত ইরানের দূতাবাস এক পোস্টে জানায়, তারা ‘চাবি খুঁজে পাচ্ছে না’। একইভাবে দক্ষিণ আফ্রিকায় ইরানের মিশনও কটাক্ষ করে লিখেছে, ‘চাবিটি ফুলের টবের নিচে রাখা আছে—তবে এটি শুধু বন্ধুদের জন্য।’

বিজ্ঞাপন
banner

মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটামের জবাব হিসেবেই এই মন্তব্য করা হয়েছে।

ট্রাম্প সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে। এমনকি বিদ্যুৎকেন্দ্র ও সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলারও হুমকি দেন তিনি।

উল্লেখ্য, বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। এটি বন্ধ থাকায় ইতোমধ্যে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া সংঘাত এখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। চলমান এই পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে, যা বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করেছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ