বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অনুষ্ঠিত ঐতিহাসিক জনসমাবেশে সৃষ্ট বর্জ্য পরিষ্কারে উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট মহাসড়ক), এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকাজুড়ে সৃষ্ট সব ধরনের বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করা হবে।
জনদুর্ভোগ লাঘব এবং নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
আবুআ/

