জুলাই শহীদদের স্মরণে নারায়নগঞ্জে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত যুব মজলিস মহানগরীর উদ্যোগে শহীদদের রূহের মাগফিরাত, আহতদের সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত

by ABDUR RAHMAN
জুলাই শহীদদের স্মরণে নারায়নগঞ্জে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণকারীদের স্মরণে নারায়ণগঞ্জে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বাদ এশা বাবুরাইল এলাকার বাইতুল ফালাহ জামে মসজিদে বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে জুলাই শহীদদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠন বিভাগের সম্পাদক হাজী লিয়াকত হোসেন। দোয়া পরিচালনা করেন সংগঠনের সাবেক মহানগর সভাপতি মাওলানা মীর আহমাদুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন বাইতুল ফালাহ জামে মসজিদের ইমাম মাওলানা আলমগীর হোসাইন চাঁদপুরী, খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর বাইতুল মাল বিভাগের সম্পাদক আনোয়ার হোসেন এবং মজলিসে আমেলা সদস্য মো. বাদশাহ মিয়া।

এ ছাড়া খেলাফত যুব মজলিসের নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন শাখার দায়িত্বশীল, কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অনুষ্ঠানে অংশ নেন। আয়োজকরা জানান, জুলাই শহীদদের স্মরণ এবং দেশ-জাতির কল্যাণ কামনায় এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ