পবিত্র মদিনায় হামলার অভিযোগ ‘নির্লজ্জ মিথ্যাচার’ বলে অস্বীকার করল হুথিরা

পবিত্র নগরীর দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সৌদি দাবিকে ‘নির্লজ্জ মিথ্যাচার’ বলে উড়িয়ে দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি।

by ABDUR RAHMAN
মদিনায় হামলার অভিযোগ অস্বীকার করল হুথিরা

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

সৌদি আরবের পবিত্র নগরী মদিনাকে লক্ষ্য করে কোনো ধরনের হামলা বা সামরিক অভিযান চালানোর অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এর আগে সৌদি আরবের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, পবিত্র এই নগরীর দিকে ধেয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী।

বিজ্ঞাপন
banner

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, ওই দিন সৌদি ভূখণ্ডে তাদের পক্ষ থেকে কোনো অভিযান পরিচালনা করা হয়নি।

ইয়াহিয়া সারি তার বক্তব্যে বলেন, ‘ইয়েমেনের সশস্ত্র বাহিনী নিশ্চিত করছে যে, আজ সৌদি ভূখণ্ড লক্ষ্য করে কোনো অভিযান চালানো হয়নি। মদিনায় হামলার বিষয়ে সৌদি শত্রুপক্ষের এই দাবি সম্পূর্ণ নির্লজ্জ ও প্রকাশ্য মিথ্যাচার।’

তবে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবির সপক্ষে সুনির্দিষ্ট বা বিস্তারিত কোনো তথ্য প্রতিবেদনে প্রকাশ করা হয়নি।

সূত্র: এএফপি

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ