ময়মনসিংহ-২ আসনে রিকশা প্রতীকে মুফতি মুহাম্মদুল্লাহর বাজিমাত

by AMIRUL ISLAM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের দুই প্রার্থীর বিজয় নিশ্চিত করেছে দলটি।

গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দলের অফিশিয়াল ফেসবুক পেজে ওই দুই প্রার্থীকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেওয়া হয়।

বিজ্ঞাপন
banner

বিজয়ী প্রার্থীরা হলেন মাদারীপুর-১ (শিবচর) আসনে সাইদ উদ্দীন আহমাদ হানজালা এবং ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের মুফতি মুহাম্মদুল্লাহ।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহ।

তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের চেয়ে ২৭ হাজার ২২১ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।

মুফতি মুহাম্মদুল্লাহ মোট ১ লাখ ৪৪ হাজার ৫৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোতাহার হোসেন তালুকদার পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩৪৪ ভোট।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ