খেলাফত মজলিস ছেড়ে জামায়াতে যোগ দিলেন মুফতি আলী হাসান উসামা

by fateema janna

আবারো দল পাল্টালেন দেশের আলোচিত বক্তা ও আলেম মুফতি আলী হাসান উসামা। তিনি খেলাফত মজলিস ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শনিবার জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দলটিতে যোগ দেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ইসলামী দাওয়াহ্ সেন্টারের চেয়ারম্যান মুফতি নুরুজ্জামান নোমানী।

বিজ্ঞাপন
banner

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান উসামা ভাই। দীর্ঘ দুই বছরের মেহনত আল্লাহ তায়ালা কবুল করেছেন।

তবে মুফতি আলী হাসান উসামার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।

উল্লেখ্য, মুফতি আলী হাসান উসামা খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

banner

এ জাতীয় আরো সংবাদ