অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
বাগেরহাটের রামপাল উপজেলায় পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, বিশেষ অভিযানের অংশ হিসেবেই এই গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার ৭ নম্বর পেড়িখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিচ মাঝি (৪৫)। তিনি সাতপুকুরিয়া গ্রামের তৈয়েবুর রহমান মাঝির ছেলে।
অপর গ্রেপ্তার ব্যক্তি রামপাল সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন শেখ (৬২)। তিনি শ্রীকলস গ্রামের মৃত আব্দুল লতিফ শেখের ছেলে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ বলেন, বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং এর অংশ হিসেবে ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলবে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আর/

