নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জুলাই পদযাত্রায় হামলায় আহত আলিফকে দেখতে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টায় তিনি হাসপাতালে পৌঁছে আহত আলিফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে আলিফের চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন এবং প্রয়োজনীয় বিষয়ে অবহিত হন।
মাওলানা মামুনুল হক আহত আলিফকে সান্ত্বনা প্রদান করেন এবং মহান আল্লাহ তাআলার নিকট তার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন।
হাসপাতাল পরিদর্শনের সময় বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী এবং ন্যাশনাল ওলামা এলায়েন্সের সাধারণ সম্পাদক মুফতি সানাউল্লাহ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আহত আলিফের দ্রুত আরোগ্য কামনা করা হয় এবং তার চিকিৎসার সার্বিক অগ্রগতির প্রতি নজর রাখার আশ্বাস দেওয়া হয়।

