মাওলানা মোশাররফ হোসেনের রুহের মাগফেরাতে দোয়া মাহফিল

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে মরহুমের দ্বীনি শিক্ষা ও দাওয়াতি খেদমতের কথা স্মরণ করেন নেতৃবৃন্দ।

by Master Fatih
ওলানা মোশাররফ হোসেনের রুহের মাগফেরাতে বাংলাদেশ খেলাফত মজলিসের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য ও নোয়াখালীর জামিয়া ইসলামিয়া আহলিয়া আমানতপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসেনের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

মাওলানা মোশাররফ হোসেন গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে ইন্তেকাল করেন। পরদিন ৬ সেপ্টেম্বর নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুম মাওলানা মোশাররফ হোসেন নোয়াখালীর একজন আলেম, দ্বীনি শিক্ষাবিদ ও শিক্ষক ছিলেন। দীর্ঘদিন জামিয়া ইসলামিয়া আহলিয়া আমানতপুর মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালনকালে তিনি দ্বীনি শিক্ষা, দাওয়াত ও ইসলামী মূল্যবোধ প্রচারে কাজ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ আত্মীয়-স্বজন, ছাত্র, সহকর্মী ও গুণগ্রাহী রেখে যান।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, আইনবিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হোসাইন এবং খেলাফত ছাত্র মজলিসের সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মুশতাক আহমদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ মাওলানা মোশাররফ হোসেনের দ্বীনি খেদমত, শিক্ষা বিস্তারে অবদান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক ও ইসলামী আন্দোলনের কার্যক্রমে তার ভূমিকা স্মরণ করেন।

তারা বলেন, মাওলানা মোশাররফ হোসেন সংগঠনের একজন নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ অভিভাবক ছিলেন। বিশেষ করে নোয়াখালী অঞ্চলে দ্বীনি শিক্ষা ও দাওয়াতের প্রসারে তার অবদান উল্লেখযোগ্য।

এর আগে ৬ সেপ্টেম্বর এক বিবৃতিতে তার ইন্তেকালে শোক প্রকাশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

দোয়া মাহফিলে মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি তার দ্বীনি খেদমত ও ত্যাগ-কুরবানি কবুল, ভুলত্রুটি ক্ষমা, কবরকে নূরে ভরপুর এবং জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য দোয়া করা হয়। শোকসন্তপ্ত পরিবারের জন্যও সবরে জামীলের দোয়া করা হয়।

banner

এ জাতীয় আরো সংবাদ