মাশহাদে দাফন হচ্ছেন আলী খামেনি, লাখো মানুষের ঢল; প্রতিশোধের স্লোগানে উত্তাল ইরান

যুক্তরাষ্ট্র–ইসরায়েল হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে দেশজুড়ে শোক; নিরাপত্তা ও আঞ্চলিক উত্তেজনা ঘিরে কড়া নজরদারি।

by ABDUR RAHMAN
মাশহাদে দাফন হচ্ছেন আলী খামেনি

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনকে কেন্দ্র করে মাশহাদ শহরে লাখো মানুষের সমাগম হয়েছে। শেষ শ্রদ্ধা জানাতে কালো পোশাকে শোকাহত জনতার পাশাপাশি প্রতিশোধের প্রতীক হিসেবে লাল পতাকা হাতে বহু মানুষকে দেখা গেছে।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (৯ জুলাই) ইমাম রেজা (আ.)-এর মাজারে তাকে দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে তেহরান, কোম এবং ইরাকের নাজাফ ও কারবালায় কয়েকদিন ধরে শোক ও বিদায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইরানের রাষ্ট্রীয় কর্মকর্তারা আশা করছেন, দাফন অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেশটির জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে সামনে আসবে। মাশহাদের বিভিন্ন সড়ক, ধর্মীয় স্থাপনা ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয় কয়েকজন অংশগ্রহণকারী আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশের প্রতি সমর্থন প্রকাশ করতে মাশহাদে এসেছেন। অনেকের হাতে লাল পতাকা দেখা গেছে, যা শিয়া ঐতিহ্যে প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত।

মাশহাদে এক দোকানদার বলেন, “এখানে সবাই প্রতিশোধ নিতে চায়। কূটনীতির গল্প কী এবং কূটনীতি চালিয়ে যাওয়ার নীতি কী তা আমি জানি না, তবে সব মানুষ প্রতিশোধের চিহ্ন হিসেবে লাল পতাকা বহন করছে।”

এদিকে, দাফন অনুষ্ঠানকে ঘিরে মাশহাদে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি, আঞ্চলিক উত্তেজনা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে কর্তৃপক্ষ বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে।

নামাজে জানাজার ইমামতি করবেন ১০১ বছর বয়সী আয়াতুল্লাহ এবং ইসলামিক প্রজাতন্ত্রের রক্ষণশীল ব্যক্তিত্ব হোসেইন নূরী হামেদানী।

জানাজাস্থলের কাছে ‘মিয়ামি’ নামের একটি হোটেলের নিচে টানানো একটি বিশাল ব্যানারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়। ওই ব্যানারে তার মাথার জন্য পুরস্কার ঘোষণার বার্তাও ছিল।

এ ছাড়া আরেকটি ব্যানারে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর ছবি প্রদর্শন করা হয়। ছবিটির নিচে ইংরেজিতে একটি বার্তা লেখা ছিল, (There will be blood) যার বাংলা অর্থ—‘রক্তপাত হবে।’

সূত্র: এএফপি, রয়টার্স

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ