নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শূরার বিশেষ অধিবেশনে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে গাজী আতাউর রহমানকে সংগঠনের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
বৈঠকে ৪৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে চারজন যুগ্ম-মহাসচিব এবং চারজন সহকারী মহাসচিবের নামও প্রকাশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, ইসলামী আন্দোলন কোনো গতানুগতিক রাজনৈতিক দল নয়, বরং শরীয়াহ বাস্তবায়নই তাদের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, রাজনৈতিক বাস্তবতা ও সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় দলকে আরও সুসংগঠিত ও দক্ষ হতে হবে।
বৈঠকের শুরুতে মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদের উদ্বোধনী বক্তব্য উপস্থাপন করা হয়। এরপর সাংগঠনিক ও রাজনৈতিক প্রতিবেদন উপস্থাপন করেন সংশ্লিষ্ট নেতারা। ২০২৫-২৬ সালের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হয়।
পরবর্তীতে শূরা সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। এতে গাজী আতাউর রহমানকে মহাসচিব করা হয়।
যুগ্ম-মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন—
১. ইঞ্জিনিয়ার আশরাফুল আলম
২.অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ
৩. শাহ ইফতেখার তারিক
৪. মাওলানা নেছার উদ্দিন
সহকারী মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন—
১. মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের
২. মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম
৩. কে এম আতিকুর রহমান
৪. শেখ ফজলুল করীম মারুফ
বৈঠকে বিগত কমিটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদকে দলের সর্বোচ্চ পরিষদ প্রেসিডিয়ামের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। দীর্ঘ সময় দায়িত্ব পালনের জন্য তাকে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়।
বৈঠকে ৪৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকাও অনুমোদন করা হয়।
পূর্ণাঙ্গ কমিটি
১. মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম – আমীর
২. মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম – নায়েবে আমীর
৩. মাওলানা আব্দুল আউয়াল – নায়েবে আমীর
৪. মাওলানা আব্দুল হক আজাদ – নায়েবে আমীর
৫. মাওলানা গাজী আতাউর রহমান – মহাসচিব
৬. প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম – যুগ্ম-মহাসচিব
৭. শেখ ফজলে বারী মাসউদ – যুগ্ম-মহাসচিব
৮. শাহ ইফতেখার তারিক – যুগ্ম-মহাসচিব
৯. মাওলানা নেছার উদ্দিন – যুগ্ম-মহাসচিব
১০. মাওলানা এসহাক মুহাম্মদ আবুল খায়ের – সহকারী মহাসচিব
১১. মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম – সহকারী মহাসচিব
১২. কে এম আতিকুর রহমান – সহকারী মহাসচিব
১৩. শেখ ফজলুল করীম মারুফ – সহকারী মহাসচিব
বৈঠকে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী ভূমিকা রাখতে হবে।

সদস্য হয়েছেন যারা—
১. মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালী উল্লাহ (এমপি) – সদস্য
২. মাওলানা লোকমান হোসেন জাফরী – সদস্য
৩. আলহাজ্ব হারুন অর রশীদ – সদস্য
৪. হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম – সদস্য
৫. শেখ আবু তাহের – সদস্য
৬. মুফতি কেফায়েতুল্লাহ কাশফী – সদস্য
৭. অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার – সদস্য
৮. মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন – সদস্য
৯. আলহাজ্ব আব্দুর রহমান – সদস্য
১০. প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ – সদস্য
১১. মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী – সদস্য
১২. প্রফেসর ড. বেলাল নূর আজীজি – সদস্য
১৩. মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান – সদস্য
১৪. বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম – সদস্য
১৫. মুফতি দেলাওয়ার হোসাইন সাকী – সদস্য
১৬. শেখ মুহাম্মদ নুরুন নাবী – সদস্য
১৭. হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এল.এল.বি.) – সদস্য
১৮. মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম – সদস্য
১৯. উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম – সদস্য
২০. কে এম শরীয়তুল্লাহ – সদস্য
২১. অ্যাডভোকেট মুহাম্মদ বরকতুল্লাহ লতিফ – সদস্য
২২. অধ্যাপক নাছির উদ্দিন খাঁন – সদস্য
২৩. মুফতি মানসুর আহমাদ সাকী – সদস্য
২৪. আলহাজ্ব মুহাম্মদ আমিনুল ইসলাম – সদস্য
২৫. মুফতি রেজাউল করীম আববার – সদস্য
২৬. মুফতি শামসুদ্দোহা আশরাফী – সদস্য
২৭. আলহাজ্ব মুহাম্মদ আল ইকবাল – সদস্য
২৮. আলহাজ্ব মুহাম্মদ সেলিম মাহমুদ – সদস্য
২৯. প্রভাষক মাওলানা আলমগীর হোসাইন তালুকদার – সদস্য
৩০. কে এম বেলাল হোসাইন – সদস্য
৩১. মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম – সদস্য
৩২. মুহাম্মদ আব্দুজ জলিল – সদস্য
৩৩. মুহাম্মদ আল-আমীন (ঠাকুরগাঁও) – সদস্য
৩৪. ইঞ্জিনিয়ার শেখ মারুফ – সদস্য
৩৫. এম এম কামাল হোসাইন (ভোলা) – সদস্য

