বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দক্ষিণাঞ্চলের উন্নয়নসহ বিভিন্ন দাবিতে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে বিভাগীয় সমাবেশ

by ABDUR RAHMAN
বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে শনিবার (১৮ জুলাই) বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ২টায় সমাবেশটি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
banner

সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন। এছাড়া জোটের কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতারাও বক্তব্য রাখবেন।

বিভাগীয় সমাবেশ সফল করতে বরিশাল মহানগরীসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় গণসংযোগ, মাইকিং, লিফলেট বিতরণ এবং প্রচার-প্রচারণা চালানো হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

সমাবেশের প্রস্তুতি পর্যালোচনায় শুক্রবার হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল মহানগরী আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও কর্মসূচি সফল করতে বরিশাল বিভাগের সংশ্লিষ্ট সাংগঠনিক শাখা এবং এলাকার সর্বস্তরের মানুষের প্রতি সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ