জুমার নামাজ পড়ানোর পর আল-আকসার খতিবকে গ্রেপ্তার করল ইসরায়েলি বাহিনী

জুমার নামাজ পরিচালনা ও খুতবা শেষ করার পরপরই আল-আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে আটক করা হয় খতিব শেখ খালেদ আবু জুমাকে। গ্রেপ্তারের ঠিক পরেই পশ্চিম তীরে বন্দুক হামলায় ৫ ইসরায়েলি সেনা আহত হয়েছেন।

by ABDUR RAHMAN
জুমার নামাজ পড়ানোর পর আল-আকসার খতিবকে গ্রেপ্তার করল ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদের খতিব ও বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব শেখ খালেদ আবু জুমাকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি নিরাপত্তাবাহিনী। শুক্রবার (২৩ অক্টোবর) জুমার খুতবা প্রদান ও নামাজ পরিচালনা শেষ করে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় তাকে ঘিরে ফেলে আটক করা হয়।

বিজ্ঞাপন
banner

জেরুজালেম গভর্নরেট মিডিয়ার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। আল-আকসা চত্বর থেকে তাকে ধরে নিয়ে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো কারণ বা অভিযোগের কথা জানানো হয়নি। ফিলিস্তিনি ধর্মীয় ব্যক্তিত্ব ও মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর এ ধরনের বিধিনিষেধ এবং আটকের ঘটনায় আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে, শেখ খালেদকে গ্রেপ্তারের ঘটনার ঠিক পরপরই অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের কাছে একটি সামরিক চেকপোস্টে অতর্কিত বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় অন্তত ৫ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই সেনার অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছে ইসরায়েলি চিকিৎসাসূত্র।

সূত্র: আল-জাজিরা

banner

এ জাতীয় আরো সংবাদ