জুলাই কেন আমাদের লড়াই বই রিভিউ প্রতিযোগিতায় থাকছে ৩২ হাজার টাকার পুরস্কার

ইসলামী বইমেলা ২০২৬ উপলক্ষে লিখিত ও ভিডিও-দুই বিভাগেই থাকছে পুরস্কারের সুযোগ, রিভিউ জমার শেষ সময় ৫ অক্টোবর রাত ১২টা

by Master Fatih
জুলাই কেন আমাদের লড়াই বইয়ের রিভিউ প্রতিযোগিতার প্রচার
নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

আল্লামা মামুনুল হকের লেখা ‘জুলাই কেন আমাদের লড়াই?’ বই নিয়ে জুলাই কেন আমাদের লড়াই বই রিভিউ প্রতিযোগিতা ২০২৬-এর ঘোষণা দিয়েছে পয়গাম প্রকাশন। আন্তর্জাতিক ইসলামী বইমেলা ২০২৬ উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় লিখিত ও ভিডিও—দুই বিভাগে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাদ মাগরিব রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী বইমেলার শাপলা কর্নারে প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক।

বিজ্ঞাপন
banner

প্রতিযোগিতার উভয় বিভাগে প্রথম পুরস্কার হিসেবে ৮ হাজার টাকা সমমূল্যের বুক গিফট ভাউচার দেওয়া হবে। দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে ৫ হাজার টাকা সমমূল্যের বুক গিফট ভাউচার।

এ ছাড়া লিখিত ও ভিডিও-দুই বিভাগ মিলিয়ে সেরা ছয়জনকে ১ হাজার টাকা সমমূল্যের বিশেষ বুক গিফট ভাউচার দেওয়া হবে। এসব ভাউচার দিয়ে আন্তর্জাতিক ইসলামী বইমেলা থেকে সমমূল্যের বই কেনা যাবে।

প্রতিযোগীদের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ বইটি পড়ে জুলাইয়ের ইতিহাস, ঘটনাপ্রবাহ ও তাৎপর্য নিয়ে নিজেদের পাঠ-অনুভূতি, বিশ্লেষণ ও উপলব্ধি তুলে ধরতে হবে।

বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে রিভিউয়ের মান, বিশ্লেষণ, মৌলিকত্ব, উপস্থাপন ও সৃজনশীলতার পাশাপাশি পাবলিক রেসপন্স বিবেচনা করা হবে। তবে শুধু লাইক বা কমেন্টের সংখ্যার ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে না।

২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় রিভিউ জমা দেওয়ার শেষ সময় ৫ অক্টোবর ২০২৬ রাত ১২টা।

অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের নিজস্ব রিয়েল বা ব্যক্তিগত ফেসবুক আইডি অথবা পেজ থেকে রিভিউ পোস্ট করতে হবে এবং পোস্টটি Public রাখতে হবে। লিখিত রিভিউয়ের ক্ষেত্রে বইটির ছবি এবং ভিডিও রিভিউয়ের ক্ষেত্রে হাতে বইটি দৃশ্যমান থাকা বাধ্যতামূলক।

রিভিউ পোস্ট করার পর নির্ধারিত পোস্টের কমেন্টে রিভিউয়ের লিংক জমা দিতে হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃত্রিমভাবে লাইক-কমেন্ট বাড়ানোর চেষ্টা কিংবা অন্যের কনটেন্ট ব্যবহার করা হলে সংশ্লিষ্ট রিভিউ বাতিল হতে পারে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্ধারিত হ্যাশট্যাগ হলো #জুলাই_কেন_আমাদের_লড়াই?।

banner

এ জাতীয় আরো সংবাদ