নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, কূটনৈতিক যোগাযোগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন তারা।
এ সময় পারস্পরিক সহযোগিতা ও শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার ও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিসের পররাষ্ট্র সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।

