গোপন মিশনে ঢাকায় ‘র’ প্রধান! চীন সফর শেষে হঠাৎ আগমন ঘিরে তীব্র তোলপাড়

ঢাকা-দিল্লি সম্পর্কের আড়ালে কোন বড় খেলা শুরু? সফর ঘিরে কূটনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র কৌতূহল

by ABDUR RAHMAN
গোপন মিশনে ঢাকায় ‘র’ প্রধান

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

​বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার নানা প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (আরএডব্লিউ বা ‘র’)-এর প্রধান পরাগ জৈন। চার সদস্যের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

বিজ্ঞাপন
banner

​সংশ্লিষ্ট সরকারি সূত্রের বরাতে জানা গেছে, বাংলাদেশি কর্তৃপক্ষের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে প্রতিনিধি দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকায় অবস্থানকালে তাঁরা রাজধানীর একটি অভিজাত হোটেলে অবস্থান করছেন।

​পরাগ জৈনের নেতৃত্বাধীন এই প্রতিনিধি দলে আরও রয়েছেন ভারতীয় গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী। ঢাকা সফরে আসার আগে ‘র’ প্রধান পরাগ জৈন চীন সফর শেষ করেছেন বলেও জানা গেছে।

​পরাগ জৈন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থার সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি দেশটির প্রভাবশালী নিরাপত্তা সংস্থা স্পেশাল প্রটেকশন গ্রুপ বা এসপিজির (SPG) স্পেশাল সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

​কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার পটভূমিতে ‘র’ প্রধানের এই ঢাকা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চীন সফর শেষ করেই তাঁর বাংলাদেশে আগমন আঞ্চলিক রাজনীতির প্রেক্ষাপটে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

​তবে অতি গোপনীয় এই সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য, আলোচনার বিষয়বস্তু কিংবা বাংলাদেশের কোন কোন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে তাঁদের বৈঠক অনুষ্ঠিত হবে—সে বিষয়ে বাংলাদেশ বা ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ