ভারতে মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে ছাতকে মানববন্ধন

সীমান্ত হত্যা বন্ধ, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা রোধ ও আলেমদের বিরুদ্ধে মামলার প্রত্যাহারের দাবিও উত্থাপন

by ABDUR RAHMAN
ভারতে মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে ছাতকে মানববন্ধন

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর রোধ এবং ইসকন নিষিদ্ধের দাবিতে সুনামগঞ্জের ছাতকে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাতক উপজেলা উলামা ঐক্য পরিষদ।

বিজ্ঞাপন
banner

বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় উপজেলার জাউয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আলেম-উলামা, মুসল্লি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মুফতি আব্দুস সোবহান। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা সাইদ আহমেদ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা কাওছার আহমদ।

মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা ফজলুর রহমান, মাওলানা আখতার হোসাইন, মাওলানা আব্দুল কাদির, মাওলানা জামিলুর রহমান, মাওলানা আলী আহমদ ও মাওলানা আরিফুল হক ইদ্রিস।

বক্তারা বলেন, ভারতে মুসলিমদের জানমাল ও ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা ও ভাঙচুর বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাও বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

মানববন্ধন থেকে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানানো হয়। পাশাপাশি ইসকনকে হিন্দুত্ববাদী সংগঠন হিসেবে উল্লেখ করে সংগঠনটি নিষিদ্ধ করার দাবি তোলেন বক্তারা।

বক্তারা আরও বলেন, মাওলানা হাফিজ নাঈমের বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় বাতিল করতে হবে এবং আলেম-উলামাদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো প্রত্যাহার করতে হবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ