বাংলাদেশে সক্রিয় RAW-এর দুই এজেন্ট আটক, মিলেছে সংবেদনশীল তথ্য ও গোপন নথি

উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল থেকে আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে সংবেদনশীল তথ্য সংগ্রহ করে ভারতে পাঠাতেন; তদন্তে মিলেছে ডিজিটাল ডিভাইস, ম্যাপিং তথ্য ও মিলিটারি ইন্টেলিজেন্স-সংশ্লিষ্ট নথি

by ABDUR RAHMAN
বাংলাদেশে সক্রিয় RAW-এর দুই এজেন্ট আটক

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

বাংলাদেশের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার অভিযানে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW)-এর দুই এজেন্টকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে বাংলাদেশে সক্রিয় থেকে দেশের সংবেদনশীল তথ্য সংগ্রহ এবং তা নিয়মিতভাবে ভারতের গোয়েন্দা সংস্থার কাছে সরবরাহ করে আসছিলেন।

আটক ব্যক্তিদের পরিচয় এম.বি. ও এস.বি.এস. নামে শনাক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, কৌশলগত এলাকা এবং রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতেন। এসব তথ্য পরবর্তীতে RAW-এর কাছে লাইভ ড্রপের মাধ্যমে পৌঁছে দেওয়া হতো।

গোয়েন্দা নজরদারিতে আরও জানা যায়, নির্দিষ্ট কয়েকটি সীমান্তপথ ব্যবহার করে ভারতে প্রবেশের পর সীমান্তবর্তী এলাকায় অপেক্ষমাণ বিএসএফের একটি গাড়িতে করে তাদের মালদা স্টেশন হেডকোয়ার্টারে নেওয়া হতো। সেখানে RAW-এর অন্তত তিনজন কর্মকর্তার কাছে তারা নিয়মিত ডি-ব্রিফিং করতেন।

তদন্তে উঠে এসেছে, নজরদারির এক পর্যায়ে আটক দুই ব্যক্তিকে ভারতের জলপাইগুড়ির বিন্নাগুড়ি সেনানিবাসে প্রবেশ করতে দেখা যায়। ওই সেনানিবাসটি ভারতীয় সেনাবাহিনীর ২০ মাউন্টেন পদাতিক ডিভিশনের সদরদপ্তর হিসেবে পরিচিত।

আটকের সময় তাদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, পেনড্রাইভ, হার্ডড্রাইভ এবং ল্যাপটপ জব্দ করা হয়। এসব ডিভাইসের প্রাথমিক ফরেনসিক বিশ্লেষণে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার ম্যাপিং, স্পর্শকাতর স্থাপনা-সংক্রান্ত তথ্য, সাংবাদিক, মাঠপর্যায়ের সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং রাজনীতিবিদদের ওপর নজরদারির তথ্য পাওয়া গেছে।

এছাড়া তদন্তে নিষিদ্ধ গোষ্ঠী-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ, বিতর্কিত কার্যক্রমে অর্থায়ন এবং উস্কানিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণও মিলেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তদন্তকারী সংস্থার হাতে ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স-সংশ্লিষ্ট কিছু নথি এবং ভারতে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাকারী কয়েকজন ব্যক্তির তথ্যও এসেছে বলে জানা গেছে।

দেশের প্রচলিত আইনে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে আটক দুই ব্যক্তিকে ইতোমধ্যে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ