স্থানীয়দের হাতে ব্যাগে স্কুল ফিডিংয়ের ডিম-রুটি নিয়ে ধরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, তদন্তে শিক্ষা অফিস

শিক্ষার্থীদের জন্য বরাদ্দ খাবার আত্মসাতের অভিযোগে স্থানীয়দের অভিযোগ, সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল

by ABDUR RAHMAN
স্থানীয়দের হাতে ব্যাগে স্কুল ফিডিংয়ের ডিম-রুটি নিয়ে ধরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত স্কুল ফিডিং কর্মসূচির খাবার আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন
banner

স্থানীয়দের হাতে ব্যাগে স্কুল ফিডিংয়ের ডিম-রুটি নিয়ে ধরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা

স্থানীয়দের দাবি, ২৫ জুন বিকেল সাড়ে ৩টার দিকে চরাদি ইউনিয়নের ১০নং রানিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেশমা আক্তার মিষ্টির ব্যাগ থেকে ২৪টি ডিম ও ২২টি রুটি উদ্ধার করা হয়।

ঘটনার দিন বিদ্যালয় ছুটির পর তিনি বাড়ি ফেরার সময় স্থানীয় কয়েকজন তার ব্যাগ তল্লাশি করেন। প্রথমে তিনি অনিচ্ছা প্রকাশ করলেও পরে চাপে পড়ে ব্যাগ খুলে দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এরপর ব্যাগের ভেতর থেকে সরকারি বরাদ্দের ডিম ও রুটি পাওয়া যায় বলে দাবি করেন স্থানীয়রা।

ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসুক জনতার ভিড় জমে যায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই শিক্ষিকার বিরুদ্ধে স্কুল ফিডিং কর্মসূচির খাবার আত্মসাতের অভিযোগ রয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তীতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল জানান, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত প্রধান শিক্ষিকা রেশমা আক্তার মিষ্টি দাবি করেন, স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে বিরোধের জেরে তাকে ফাঁসানো হয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ