ইরান ও লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা চীনের, মানবিক সহায়তার আশ্বাস বেইজিংয়ের

যুদ্ধ পরিস্থিতির মধ্যে থাকা দুই দেশের পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে চীন

by ABDUR RAHMAN
ইরান ও লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা চীনের

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

ইরান ও লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন। যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির মধ্যে থাকা দুই দেশের মানবিক বিপর্যয় মোকাবিলায় বেইজিং সহায়তা দেবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন
banner

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ইরান ও লেবাননে চলমান সংঘাতের কারণে সৃষ্ট মানবিক সংকটে চীন গভীরভাবে উদ্বিগ্ন। বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে দুই দেশকে পুনরুদ্ধার ও পুনর্গঠনে সহায়তা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এই সহায়তার লক্ষ্য হলো যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং অর্থনৈতিক পুনরুদ্ধারকে গতিশীল করা।

এদিকে সংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হয়েছে, চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি চলছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এ বিষয়ে আনুষ্ঠানিকতা হতে পারে বলে জানা গেছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সংঘাত শুরু হওয়ার পর এটি দ্বিতীয়বারের মতো ইরানকে সহায়তার ঘোষণা দিল চীন। মার্চ মাসেও তেহরানে মানবিক সহায়তা পাঠিয়েছিল বেইজিং।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী করার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ