পশ্চিমবঙ্গ–আসামে মুসলিম নির্যাতনে প্রতিবাদে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ

জুমার নামাজের পর আন্দরকিল্লা থেকে প্রেসক্লাব পর্যন্ত মিছিল, আন্তর্জাতিক সংস্থার হস্তক্ষেপের দাবি

by ABDUR RAHMAN
পশ্চিমবঙ্গ–আসামে মুসলিম নির্যাতনে প্রতিবাদে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচন-পরবর্তী সময়ে মুসলিম জনগোষ্ঠীর ওপর হামলা, সহিংসতা ও নির্যাতনের অভিযোগ তুলে চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির পক্ষ থেকে এসব ঘটনাকে পরিকল্পিত দমন-পীড়ন হিসেবে আখ্যা দেওয়া হয়।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (১৫ মে) জুমার নামাজ শেষে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা জামালখান সড়ক হয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং ধর্মীয় স্থাপনায় ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। তাদের দাবি, নির্বাচন-পরবর্তী সময়ে এসব সহিংসতা আরও বেড়েছে।

বক্তারা আরও বলেন, ভারতে মুসলমানদের অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে এবং সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করা হচ্ছে। তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে সমালোচনা করেন এবং তাকে “মুসলিম বিদ্বেষী রাজনীতির” জন্য দায়ী করেন।

সমাবেশ থেকে বাংলাদেশ জাতীয় সংসদে ভারতের মুসলিমদের ওপর নির্যাতনের বিরুদ্ধে সর্বদলীয় নিন্দা প্রস্তাব আনার দাবি জানানো হয়। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়, ওআইসি এবং জাতিসংঘের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, মুসলিম বিশ্বের নীরবতা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিকে উৎসাহিত করছে, তাই দ্রুত কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ জরুরি।

সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা আলী ওসমান। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব এনামুল হক মাদানী, কামরুল ইসলামসহ অন্যান্য নেতারা।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ