নুর আলম সিদ্দিকী : হুদহুদ নিউজ
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে কোরবানির আনন্দ ভাগাভাগি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
আয়োজকরা জানান, সমাজের অনেক মানুষ আছেন যারা ঈদের দিনেও এক টুকরো গোশতের জন্য অপেক্ষায় থাকেন। তাদের কথা বিবেচনা করে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যাতে সবার ঈদ আনন্দময় হয়।
প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা গাজী ইয়াকুব বলেন— “কোরবানি শুধু পশু জবাই নয়, এটি ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। আমরা চাই, সমাজের অসহায় মানুষও যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। সবার সম্মিলিত সহযোগিতায় আমরা তাদের মুখে হাসি ফোটাতে পারি।”
অংশগ্রহণের সুযোগ
কোরবানি কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিভিন্ন ক্যাটাগরি নির্ধারণ করেছে ফাউন্ডেশনটি। সেগুলো হলো—
একটি গরু: ৮৫,০০০ টাকা
গরুর ১টি অংশ: ১২,৫০০ টাকা
একটি ছাগল: ১৫,০০০ টাকা
এছাড়া সামর্থ্য অনুযায়ী যেকোনো পরিমাণ অনুদান প্রদান করা যাবে বলেও জানিয়েছে আয়োজকরা।
অনুদান পাঠানোর মাধ্যম
📱 বিকাশ/নগদ (মার্চেন্ট): 01312009977
🏦 ব্যাংক হিসাব:
তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন
চলতি হিসাব নং: ০২১১২২০০০১১৮৮
আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মিরপুর-১, ঢাকা
আয়োজকরা সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এই মানবিক উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে কোরবানির আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়।

