‘ভারত মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোকে ক্ষুদ্র গাজায় পরিণত করছে’ — মাওলানা জাহিদুজ্জামান

পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিল

by ABDUR RAHMAN
ভারত মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোকে ক্ষুদ্র গাজায় পরিণত করছে

স্টাফ রিপোর্টার | হুদহুদ নিউজ

ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর কথিত নিপীড়ন ও সহিংসতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
banner

সমাবেশে অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান বলেন, “ভারত বর্তমানে তাদের মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোকে পরিকল্পিতভাবে একেকটি ক্ষুদ্র গাজায় পরিণত করছে। গাজায় যেমন নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বরতা চালানো হয়, ঠিক তেমনি ভারতের বিভিন্ন প্রদেশে মুসলিমদের ওপর রাষ্ট্রীয় ও সাম্প্রদায়িক নিপীড়ন চালানো হচ্ছে।”

তিনি বিজেপি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, এনআরসি প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ভোটার কমিয়ে রাজনৈতিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিজেপি বিভিন্ন প্রদেশে ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গকে টার্গেট করে মুসলমানদের হত্যা করা হচ্ছে এবং তাদের ঘরবাড়ি, মসজিদ ও মাদরাসায় বর্বরোচিত হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মাওলানা জাহিদুজ্জামান আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার শপথ ও সংবিধানের মূল চেতনা হলো বিশ্বের সব নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো। সেই সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা থেকেই ভারতসহ বিশ্বের যেকোনো প্রান্তে মুসলমানদের ওপর নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পুরানা পল্টনসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধের দাবি জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন।

banner

এ জাতীয় আরো সংবাদ