বরিশালে এনসিপিতে যোগ দিলেন গণঅধিকার ও যুব অধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী

বিভিন্ন দল ছেড়ে একযোগে সদস্য ফরম পূরণ, ফুল দিয়ে বরণ

by ABDUR RAHMAN
বরিশালে এনসিপির যোগদান অনুষ্ঠান

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

বরিশালে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন।

বিজ্ঞাপন
banner

শনিবার (২ মে) দুপুর ১২টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন এনসিপি বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা। এ সময় দলীয় নেতারা নতুনদের স্বাগত জানান।

আবু সাঈদ মুসা জানান, গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদসহ বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মী সদস্য ফরম পূরণ করে এনসিপিতে যোগ দিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাসুম হাওলাদার, যুব অধিকার পরিষদের সভাপতি জাহিদুল ইসলাম রিয়াদ এবং কেদারপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান।

এছাড়া উজিরপুর, গৌরনদী, মেহেন্দিগঞ্জ, মুলাদী ও বাকেরগঞ্জসহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরাও এ যোগদান অনুষ্ঠানে অংশ নেন। তাদের মধ্যে আজমিয়া বিশ্বাস, বশির উদ্দিন, আবু নোমান, তানজিল ইসলাম শুভ, মো. রবিন, মো. সুমন, মেজবাহ উদ্দিন, মাসুদ রানা, জাকারিয়া, শিফাত, তারেক, রিয়াজুল ইসলাম রিয়াজসহ আরও অনেকে রয়েছেন।

ছাত্র ও যুব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখা গেছে। বরিশাল সদর ও আশপাশের এলাকা থেকে মো. তামিম, তাসিন ইসলাম আলভি, রাতুল, মো. মৃদুল, মো. জিদান, শাওন সরদার এবং মিরাজুল ইসলামসহ অনেকে এনসিপিতে যোগ দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা সদস্য সচিব আবু সাঈদ খান ফেরদৌস, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবেদ আহমেদ রনি, জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক নাফিসা মুসতারি, সাংগঠনিক সম্পাদক আসিফ আলী ও ইমরান হোসেনসহ অন্যান্য নেতারা।

নেতারা আশা প্রকাশ করেন, নতুনদের অংশগ্রহণে সংগঠন আরও শক্তিশালী হবে এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম বিস্তৃত হবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ