এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি, রনি ও ফ্লোরা

ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিক যোগদান, দলে নতুন মুখে সাংগঠনিক শক্তি বাড়ার আশা

by ABDUR RAHMAN
এনসিপিতে যোগদান

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন ঢাকা-৭ আসনে স্বতন্ত্র নির্বাচন করে পরাজিত প্রার্থী ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে দলে যোগ দেন।

একই অনুষ্ঠানে আরও যোগ দেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, সামাজিক আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি এবং শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা। ফ্লোরা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন। দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা ফুল দিয়ে তাদের বরণ করে নেন।

এনসিপিতে যোগদান

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা। দলীয় সূত্র জানিয়েছে, ইসহাক সরকারকে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে।

ইসহাক সরকার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার পর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

এনসিপির নেতারা মনে করছেন, বিভিন্ন পেশা ও সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত এই নতুন মুখদের অন্তর্ভুক্তি দলটির সাংগঠনিক ভিত্তিকে আরও বিস্তৃত ও শক্তিশালী করবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ