সৌদি আরবে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬৯ হাজারের প্রক্রিয়া দ্রুত করতে বিশেষ টিম, অনিয়মে ‘কঠোর ব্যবস্থা’ হুঁশিয়ারি

by ABDUR RAHMAN

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের মধ্যে ২২ হাজারকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না।

বিজ্ঞাপন
banner

সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।

বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা, নিরাপত্তা, রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদানসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, সৌদি আরবে বর্তমানে প্রায় ৬৯ হাজার রোহিঙ্গা অবস্থান করছেন। তাদের পাসপোর্ট ইস্যুর প্রক্রিয়া দ্রুত করতে বিশেষ টিম কাজ করছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে তাদের পাসপোর্ট দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব মিয়ানমারের নাগরিকের বাংলাদেশি ডকুমেন্টস রয়েছে বা যারা প্রয়োজনীয় শর্ত পূরণ করেছেন, তাদের দ্রুত পাসপোর্ট দিতে হবে। একই সঙ্গে সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা নিয়ে পুনরায় যাচাই-বাছাই করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সৌদি আরব বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম দেশ। জনশক্তি রপ্তানির পাশাপাশি জ্বালানি ও পর্যটন খাতে দেশটির বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। এসব খাতে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ