ট্রাম্পের দাবি নাকচ, যুদ্ধবিরতির প্রস্তাব দেয়নি ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সরাসরি প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ‘যুদ্ধবিরতির’ দাবি

by ABDUR RAHMAN

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের ‘নতুন শাসনের প্রেসিডেন্ট’ যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতি চেয়েছেন। তবে তেহরান এই দাবি সরাসরি অস্বীকার করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, দেশটি কোনো ধরনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয়নি।

বুধবার আল জাজিরাকে দেওয়া এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, হরমুজ প্রণালি ‘খোলা, নিরাপদ ও স্বাভাবিকভাবে চলাচলের উপযোগী’ হলে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বিবেচনা করবে। তবে তিনি সতর্ক করে বলেন, “ততক্ষণ পর্যন্ত আমরা ইরানকে ধ্বংস বা পাথরযুগে পাঠাব।”

বিজ্ঞাপন
banner

দোহা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি বলেন, ট্রাম্পের ভাষা দ্বিমুখী এবং বিভ্রান্তিকর। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের স্কুল, হাসপাতাল এবং হাজার হাজার আবাসিক ভবন ধ্বংসের দিকে ইঙ্গিত দেন।

ইরান সরাসরি এসব গুঞ্জন খণ্ডন করেছে। আরাঘচি বলেন, যতক্ষণ পর্যন্ত আক্রমণকারীকে উপযুক্ত শাস্তি দেওয়া না হয় এবং ক্ষতিপূরণ পরিশোধ করা না হয়, ততক্ষণ যুদ্ধ চলবে। তিনি এই অবস্থানকে ‘অনড়’ হিসেবে উল্লেখ করেছেন।

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ট্রাম্প বুধবার রাতে সম্ভাব্য ভাষণে যুদ্ধ অবিলম্বে শেষ করার ঘোষণা দিতে পারেন না। বরং তিনি যুদ্ধ কিছু সময়ের জন্য চলবে এবং যুক্তরাষ্ট্রের নাগরিকরা সহ্য করতে হবে এমন অর্থনৈতিক চাপের বিষয়টি উল্লেখ করতে পারেন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ