১৮ মার্কিন প্রযুক্তি ও আর্থিক কোম্পানির ওপর হামলার হুঁশিয়ারি আইআরজিসির

মধ্যপ্রাচ্যে সতর্কতা: আইআরজিসি কর্মীদের এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে

by ABDUR RAHMAN

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে কার্যক্রম চালানো যুক্তরাষ্ট্রের ১৮টি বড় প্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর হামলার হুঁশিয়ারি দিয়েছে।

স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) রাত ৮টা থেকে এসব প্রতিষ্ঠানের উপর আক্রমণ চালানো হতে পারে বলে জানানো হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর কর্মী ও আশপাশে বসবাসকারী সাধারণ মানুষকে জরুরি ভিত্তিতে এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

আইআরজিসির দাবি, মার্কিন আইসিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে কর্মরত কোম্পানিগুলো ইরানের ভেতরে লক্ষ্যবস্তু নির্ধারণ ও নজরদারির কাজে সরাসরি সহায়তা করছে। এর আগে এসব প্রতিষ্ঠানকে সতর্ক করা হলেও তারা তা উপেক্ষা করেছে।

এই হুমকির তালিকায় রয়েছে মাইক্রোসফট, গুগল, অ্যাপল, ইন্টেল, আইবিএম, টেসলা, বোয়িং, এনভিডিয়া, ওরাকল এবং জেপি মর্গানসহ বিশ্বের নামকরা প্রতিষ্ঠান। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, “ইরানের প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় এসব কোম্পানির সংশ্লিষ্ট ইউনিটগুলো ধ্বংসের মুখোমুখি হবে।”

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাত দিয়ে বলা হয়েছে, “লক্ষ্যবস্তু নির্ধারণ ও নজরদারির মূল কারিগর হল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। তাই এখন থেকে এই প্রতিষ্ঠানগুলোকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে গণ্য করা হবে।”

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ