‘২১-এর মোদী বিরোধী আন্দোলন নিয়ে উদয়ন প্রবন্ধ প্রতিযোগিতা ঘোষণা

সার্বভৌমত্ব ও নাগরিক চেতনার বহুমাত্রিক পাঠে অংশগ্রহণের আহ্বান; থাকছে আকর্ষণীয় নগদ পুরস্কার

by Master Fatih

ডেস্ক রিপোর্ট | হুদহুদ নিউজ:
মার্চ ২০২১ সালে সংঘটিত মোদী বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট, তাৎপর্য ও বহুমাত্রিক বিশ্লেষণকে সামনে রেখে ‘উদয়ন’ আয়োজন করেছে বিশেষ ‘উদয়ন প্রবন্ধ প্রতিযোগিতা’। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে ঘিরে ওই সময়ের আন্দোলনকে স্মরণীয় করে রাখা এবং আধিপত্যবাদবিরোধী চেতনাকে শাণিত করার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে—
’২১-এর মোদী বিরোধী আন্দোলন : সার্বভৌমত্ব, প্রতিবাদ ও নাগরিক চেতনার বহুমাত্রিক পাঠ’।
প্রবন্ধে অংশগ্রহণকারীদের আন্দোলনের প্রেক্ষাপট, জনসম্পৃক্ততা, নেতৃত্ব ও সংগঠন, রাষ্ট্র-নাগরিক সম্পর্ক এবং সমকালীন রাজনীতিতে এর প্রভাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরতে হবে।
প্রতিযোগিতার নিয়মাবলী:
প্রবন্ধ অবশ্যই নির্ধারিত প্রতিপাদ্য বিষয়ের ওপর হতে হবে।
শব্দসংখ্যা সর্বোচ্চ ২০০০ এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
প্রবন্ধ সম্পূর্ণ মৌলিক ও অপ্রকাশিত হতে হবে।
লেখকের নাম, ঠিকানা, যোগাযোগ নম্বর এবং শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের তথ্য সংযুক্ত করতে হবে।
নির্ধারিত ইমেইলে প্রবন্ধ পাঠাতে হবে।
পুরস্কার:
সেরা ৫ জন প্রতিযোগীকে প্রদান করা হবে নগদ অর্থ, সম্মাননা চেক ও ক্রেস্ট।
প্রথম স্থান: ১০,০০০ টাকা
দ্বিতীয় স্থান: ৭,০০০ টাকা
তৃতীয় স্থান: ৫,০০০ টাকা
চতুর্থ স্থান: ৩,০০০ টাকা
পঞ্চম স্থান: ২,০০০ টাকা
প্রবন্ধ পাঠানোর ইমেইল:
magazineudayan19@gmail.com
শেষ তারিখ:
১৫ এপ্রিল ২০২৬
আয়োজকরা আরও জানান, প্রতিযোগিতায় নির্বাচিত প্রবন্ধসমূহ নিয়ে ‘উদয়ন’-এর বিশেষ সংখ্যা ‘দিল্লি না ঢাকা’ প্রকাশ করা হবে।

banner

এ জাতীয় আরো সংবাদ