চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র উৎপাদনকারী কোম্পানি এলবিট সিস্টেমস-এর সঙ্গে যুক্ত একটি কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ প্রশাসন ঘটনার সঙ্গে সম্ভাব্য সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা খতিয়ে দেখছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চেক কোম্পানি ও এলবিট সিস্টেমসের যৌথ পরিচালনায় ওই স্থাপনাটির কয়েকটি ভবন ভোরের দিকে হামলায় ধ্বংস হয়ে গেছে। এলবিট সিস্টেমস ইসরায়েলি সামরিক বাহিনীর স্থল ও আকাশপথের অস্ত্র সরবরাহের প্রধান প্রতিষ্ঠান। তাদের উৎপাদিত অস্ত্র গাজা ও ইরানে চলমান যুদ্ধগুলিতে ব্যবহৃত হচ্ছে।
‘দ্য আর্থকোয়েক ফ্যাশন’ নামের একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি টেলিগ্রামে বলেছে, “এ স্থাপনাটি ইসরায়েলের বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী কোম্পানির ইউরোপীয় কার্যক্রমের প্রধান কেন্দ্র ছিল। এখন এটি দাউদাউ করে জ্বলছে।”
গোষ্ঠীটি আরও জানিয়েছে, “ঘোরতর বিপদের মধ্যে আমরা আছি, যেখানে অশুভের দুর্গন্ধ বের হচ্ছে। সহযোগী আন্তর্জাতিক সরকারগুলোর কাছে সাহায্য চাওয়ার সময় আর নেই। তাদের হত্যার সরঞ্জাম ধ্বংস করতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”
ঘটনাটি আন্তর্জাতিক মহলে নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী উদ্বেগের সৃষ্টি করেছে। চেক পুলিশ এই ঘটনার তদন্তে তৎপর রয়েছে এবং আরও তথ্য প্রকাশের জন্য অপেক্ষা করছে।
আর/

