মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান যুদ্ধ নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৩ মার্চ) প্রচারিত ওই সাক্ষাৎকারে তিনি বলেন, প্রয়োজন হলে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ Strait of Hormuz দিয়ে চলাচলকারী তেল ট্যাংকারগুলোকে পাহারা দিতে পারে যুক্তরাষ্ট্র।
সাক্ষাৎকারে ইরানের সঙ্গে যুদ্ধ কখন শেষ হতে পারে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “যখন আমি এটি অনুভব করব, ঠিক আছে, তখন?” তবে তিনি আশা প্রকাশ করেন যে পরিস্থিতি ভালোভাবেই এগোবে।
ইরানের নতুন সর্বোচ্চ নেতা সম্পর্কে মন্তব্য করে ট্রাম্প বলেন, তার ধারণা ওই নেতা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং “সম্ভবত কোনোভাবে বেঁচে আছেন।”
ইরান যুদ্ধ প্রসঙ্গে তিনি আরও বলেন, আগামী সপ্তাহে ইরানের ওপর আরও কঠোর হামলা চালানো হতে পারে। ট্রাম্পের দাবি, ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ইরানকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করেছে যে দেশটির পুনর্গঠন করতে কয়েক বছর সময় লাগতে পারে।
এ ছাড়া উপসাগরীয় অঞ্চলের মিত্রদের সঙ্গে “অসাধারণ ঐক্য” রয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, নিজেদের নিরাপত্তা রক্ষায় মিত্র দেশগুলো ভালো কাজ করছে।
আর/

