মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে পোস্ট দিলেন নাসিরুদ্দিন পাটোয়ারী

বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি; জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক শুভকামনা প্রকাশ

by ABDUR RAHMAN

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বৃহস্পতিবার ফেসবুকে একটি পোস্টে মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপন
banner

পোস্টে তিনি লিখেছেন, “মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারানোর পর মির্জা আব্বাসের অবস্থা খারাপ হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর স্ত্রী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসও দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা আব্বাস ঢাকা-৮ আসন থেকে কারচুপি করে ৫৯,৩৬৬ ভোটে জয়ী হন। একই আসন থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী ৫৪,১২৭ ভোট পান।

নাসীরুদ্দীন পাটওয়ারীর এই শুভকামনা রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি মানবিক সহযোগিতা হিসেবে আলোচনা সৃষ্টি করেছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ