ইরান যুদ্ধের সময়সীমা জানালেন ট্রাম্প, ইসরায়েলের সঙ্গে পরামর্শেই চূড়ান্ত সিদ্ধান্ত

by ABDUR RAHMAN

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান চার থেকে ছয় সপ্তাহের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কখন শেষ হবে—সে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে নেবে এবং এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সময় রোববার (৮ মার্চ) এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি মনে করি এটি পারস্পরিক সিদ্ধান্ত হবে। আমরা নিয়মিত কথা বলছি। সঠিক সময় হলে আমি সিদ্ধান্ত নেব এবং সব বিষয় বিবেচনায় নেওয়া হবে।”

হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান প্রায় চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।

ট্রাম্পের দাবি, এই অভিযানে ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ