যুদ্ধের উত্তেজনার মাঝেই ইরানের যুদ্ধজাহাজকে আশ্রয় দিল ভারত

by ABDUR RAHMAN

ভারত মহাসাগরে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের একটি যুদ্ধজাহাজকে নিজেদের বন্দরে নোঙর করার অনুমতি দিয়েছে ভারত। ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস লাভান বর্তমানে ভারতের কেরালার কোচি বন্দরে অবস্থান করছে।

জানা গেছে, গত ৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণে ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো হামলায় ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা ডুবে যায়। ওই জাহাজটি ভারতের বিশাখাপট্টনমে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ ২০২৬’-এর যৌথ মহড়ায় অংশ নিতে এসেছিল। একই মহড়ায় অংশ নিতে এসেছিল আইআরআইএস লাভানও।

বিজ্ঞাপন
banner

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ‘রাইসিনা ডায়লগ প্রোগ্রাম’-এ এ বিষয়ে কথা বলতে গিয়ে জানান, শ্রীলঙ্কার দক্ষিণে হামলার ঘটনার কয়েকদিন আগে ইরান ভারতের সঙ্গে যোগাযোগ করে আইআরআইএস লাভান জাহাজে প্রযুক্তিগত সমস্যার কথা জানায়।

তিনি বলেন, “ইরান ২৮ ফেব্রুয়ারি আমাদের কাছে অনুরোধ জানায়, যেন জাহাজটিকে যত দ্রুত সম্ভব বন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হয়।”
এই অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারত ১ মার্চ কেরালার কোচি বন্দরে জাহাজটিকে নোঙর করার অনুমতি দেয়। বর্তমানে জাহাজটির ১৮৩ জন ক্রু সদস্য কোচিতেই অবস্থান করছেন।

এদিকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত এক প্রতিবেদনে ভারত সরকারের সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানে যুদ্ধ পরিস্থিতির অবনতির আশঙ্কা থেকে ভারত সরকার আইআরআইএস দেনা জাহাজকেও ভারতে আশ্রয় নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিল। তবে সেই প্রস্তাবের বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

এই ঘটনার মধ্য দিয়ে ভারত মহাসাগর অঞ্চলে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ